সময়:
শিরোনাম :
বাংলা নববর্ষে মানবিকতার আহ্বান—কুষ্টিয়ায় এসকে টেলিভিশনের বর্ণাঢ্য আয়োজন কুষ্টিয়ায় ইক্ষু রোপণ কার্যক্রমের উদ্বোধন, সুগার মিল চালুর দাবিতে নতুন আশার সঞ্চার মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে
ad728

কুষ্টিয়ায় ইক্ষু রোপণ কার্যক্রমের উদ্বোধন, সুগার মিল চালুর দাবিতে নতুন আশার সঞ্চার

রিপোর্টারের নাম: sktvbd
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ইক্ষু রোপণ কার্যক্রমের উদ্বোধন, সুগার মিল চালুর দাবিতে নতুন আশার সঞ্চার

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

দেশের ঐতিহ্যবাহী চিনিশিল্প পুনরুজ্জীবনের প্রত্যাশায় কুষ্টিয়ায় ইক্ষু রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকালে কুষ্টিয়া সুগার মিলস্ গেট এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, সদস্য সচিব, কুষ্টিয়া জেলা বিএনপি এবং কুষ্টিয়া সুগার মিলস্ চালুকরণ ও ইক্ষু রোপণ কার্যক্রম পরিষদের প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “কুষ্টিয়ার কৃষি ও অর্থনীতির সঙ্গে সুগার মিল অঙ্গাঙ্গিভাবে জড়িত। মিল চালু হলে কৃষকরা তাদের উৎপাদিত ইক্ষুর ন্যায্য মূল্য পাবেন এবং স্থানীয় অর্থনীতিতে গতি ফিরে আসবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আক্তারুজ্জামান কাজল, সাবেক যুগ্ম আহবায়ক, কুষ্টিয়া পৌর বিএনপি; মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক আহবায়ক, কুষ্টিয়া জেলা যুবদল; এবং মেজবাউর রহমান পিন্টু, সাবেক সিনিয়র সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা যুবদল। বক্তারা বলেন, ইক্ষু চাষের সম্প্রসারণ ও সুগার মিল পুনরায় চালুর মাধ্যমে কৃষকদের মুখে হাসি ফিরিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল আলীম, সাধারণ সম্পাদক, কুষ্টিয়া পৌর ২০ নং ওয়ার্ড বিএনপি এবং সিনিয়র যুগ্ম আহবায়ক, কুষ্টিয়া সুগার মিলস্ চালুকরণ ও ইক্ষু রোপণ কার্যক্রম পরিষদ।
সভাপতিত্ব করেন আব্দুল মাজেদ, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক ও আহবায়ক এবং সংশ্লিষ্ট পরিষদের আহবায়ক। তিনি তার বক্তব্যে বলেন, “এই উদ্যোগ শুধু একটি কৃষি কার্যক্রম নয়, এটি কুষ্টিয়ার মানুষের স্বপ্ন ও অধিকার পুনরুদ্ধারের আন্দোলনের অংশ।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসাদুজ্জামান শিপন, সাধারণ সম্পাদক, কুষ্টিয়া পৌর ১৭ নং ওয়ার্ড বিএনপি এবং সদস্য সচিব, কুষ্টিয়া সুগার মিলস্ চালুকরণ ও ইক্ষু রোপণ কার্যক্রম পরিষদ।
উদ্বোধনী কার্যক্রম শেষে প্রতীকীভাবে ইক্ষু রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় কৃষকরা আশাবাদ ব্যক্ত করেন যে, দীর্ঘদিন বন্ধ থাকা সুগার মিল পুনরায় চালু হলে তারা তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবেন এবং কৃষিভিত্তিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানটি আয়োজন করে কুষ্টিয়া সুগার মিলস্ চালুকরণ ও ইক্ষু রোপণ কার্যক্রম পরিষদ। পুরো আয়োজনটি ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও নতুন সম্ভাবনার প্রত্যাশা।


ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300