সময়:
শিরোনাম :
বাংলা নববর্ষে মানবিকতার আহ্বান—কুষ্টিয়ায় এসকে টেলিভিশনের বর্ণাঢ্য আয়োজন কুষ্টিয়ায় ইক্ষু রোপণ কার্যক্রমের উদ্বোধন, সুগার মিল চালুর দাবিতে নতুন আশার সঞ্চার মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে
ad728

কুষ্টিয়ায় সাংবাদিকতার মানোন্নয়নে ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টারের নাম: sktvbd
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 25, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: পেশাদার সাংবাদিকতা বিকাশে উন্মোচিত নতুন সম্ভাবনার দ্বার

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ, নৈতিকতা চর্চা ও আধুনিক গণমাধ্যমের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী প্রশিক্ষণ কর্মশালা। দেশের গণমাধ্যম অঙ্গনে গুণগত সাংবাদিকতা চর্চাকে আরও সমৃদ্ধ করতে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থার যৌথ উদ্যোগে শনিবার (২৫ এপ্রিল) শহরের থানাপাড়াস্থ খেয়া রেস্তোরাঁয় আয়োজন করা হয় “সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা-২০২৬”।
দিনব্যাপী এ কর্মশালা পরিণত হয় জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বিনিময়ের এক প্রাণবন্ত মিলনমেলায়। জেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সাংবাদিকতার মানোন্নয়ন, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং প্রযুক্তিনির্ভর নতুন ধারার রিপোর্টিং নিয়ে আলোচনায় উঠে আসে সময়ের গুরুত্বপূর্ণ নানা দিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান কামাল। তিনি বলেন, “সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। প্রযুক্তির দ্রুত বিকাশের এ সময়ে সাংবাদিকদের দক্ষতা ও নৈতিক অবস্থান সুদৃঢ় করতে প্রশিক্ষণের বিকল্প নেই।”
বিশেষ অতিথিদের বক্তব্যে উঠে আসে সাংবাদিকতার বর্তমান বাস্তবতা, গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং পেশাদারিত্ব বৃদ্ধির নানা দিক। বক্তব্য দেন সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট বাংলাদেশ পোস্ট মোহাম্মদ আহমদ উল্লাহ, আজকের পত্রিকার প্রতিনিধি ও ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুল হক দুদু, এস কে টেলিভিশনের চেয়ারম্যান ও দৈনিক স্বর্ণযুগের প্রধান সম্পাদক সোহেল খন্দকার, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও লালন টিভির চেয়ারম্যান সেলিম মাহমুদ, মিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার রিপন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা. কামরুল ইসলাম মনা, কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী এবং এবিসি ন্যাশনাল নিউজের প্রকাশক ও সম্পাদক মো. জাহাঙ্গীর রাজিব রাজু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থার সভাপতি ও দি বাংলাদেশ টুডে এবং দৈনিক আমাদের সময়-এর স্টাফ রিপোর্টার শামসুল আলম স্বপন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দক্ষ, সচেতন ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গঠনে ধারাবাহিক প্রশিক্ষণ অপরিহার্য। এই উদ্যোগ সেই বৃহত্তর প্রয়াসেরই অংশ।”
কর্মশালায় সংবাদ লেখার কৌশল, অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য যাচাই, ভুয়া তথ্য প্রতিরোধ, মাঠপর্যায়ের রিপোর্টিং, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বিষয়ে ছিল বিস্তারিত ও বাস্তবধর্মী সেশন। অংশগ্রহণকারীরা এসব প্রশিক্ষণকে সময়োপযোগী ও অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি ও চ্যানেল এ ওয়ানের কুষ্টিয়া প্রতিনিধি ডা. মো. মুনজুরুল ইসলাম, চ্যানেল এসের কুমারখালী প্রতিনিধি মনোয়ার হোসেন, এস ডি টেলিভিশনের প্রতিনিধি খালিদ বিন সৈকত, লালন টিভির প্রতিনিধি শামীম রেজা, এস কে টেলিভিশনের ম্যানেজার এসকে মিরাজ এবং এসকে ক্যাফে এন্ড রেস্টুরেন্টের সহকারী কর্মকর্তা মো. হান্নান বিশ্বাসসহ গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার পরিধি যেমন বিস্তৃত হচ্ছে, তেমনি বাড়ছে দায়বদ্ধতাও। বস্তুনিষ্ঠতা, নৈতিকতা এবং পেশাগত দক্ষতা ধরে রাখতে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এখন সময়ের দাবি। এ কর্মশালা সে পথেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আয়োজকরা জানান, সাংবাদিক সমাজকে আরও দক্ষ, সচেতন ও পেশাদার করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কর্মশালাটি সফল বাস্তবায়নে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে লালন টিভি-২৪, দৈনিক প্রতিজ্ঞা ও জনতার পত্রিকা ডটকম। সুশৃঙ্খল আয়োজন, প্রাণবন্ত আলোচনা এবং অংশগ্রহণকারীদের উৎসাহে পুরো কর্মশালা পরিণত হয় সাংবাদিকতা উন্নয়নের এক অর্থবহ মহাসম্মেলনে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ কুষ্টিয়ার গণমাধ্যম অঙ্গনে পেশাদার সাংবাদিকতা বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।


ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300