সময়:
শিরোনাম :
বাংলা নববর্ষে মানবিকতার আহ্বান—কুষ্টিয়ায় এসকে টেলিভিশনের বর্ণাঢ্য আয়োজন কুষ্টিয়ায় ইক্ষু রোপণ কার্যক্রমের উদ্বোধন, সুগার মিল চালুর দাবিতে নতুন আশার সঞ্চার মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে
ad728

কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার বেশি মাদক ধ্বংস মাদকবিরোধী লড়াইয়ে দৃঢ় বার্তা বিজিবির

রিপোর্টারের নাম: sktvbd
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 15, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার বেশি মাদক ধ্বংস মাদকবিরোধী লড়াইয়ে দৃঢ় বার্তা বিজিবির


কুষ্টিয়া প্রতিনিধি: 
মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারকে আরও জোরালো করে কুষ্টিয়ায় বিপুল পরিমাণ জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রায় ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের এসব মাদক ধ্বংসের মাধ্যমে সীমান্তে মাদকবিরোধী অভিযানে তাদের কঠোর অবস্থান আবারও স্পষ্ট হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত “মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬”-এ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। তিনি সীমান্তে চলমান অভিযানের সার্বিক চিত্র তুলে ধরেন এবং মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির নিরলস ভূমিকার কথা উল্লেখ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মাদক একটি বহুমাত্রিক সামাজিক ব্যাধি, যা শুধু আইনশৃঙ্খলার নয়, পুরো সমাজব্যবস্থার জন্যই হুমকি।” তিনি আরও বলেন, ‘জিরো টলারেন্স’ নীতির ভিত্তিতে বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত দায়িত্ব পালন করে যাচ্ছে। এ সময় তিনি মাদক প্রতিরোধে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
এরপর প্রধান অতিথি নিজ হাতে ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন এবং কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে ১৭৫ জন আসামিসহ প্রায় ১১৪ কোটি ৮০ লক্ষ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়। এর মধ্যে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য—ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, কোকেন, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন নিষিদ্ধ ওষুধ—এই অনুষ্ঠানে ধ্বংস করা হয়, যার মোট আনুমানিক মূল্য প্রায় ৩১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার ৯৯৫ টাকা।
জব্দকৃত মালামালের মধ্যে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া ৪৪৩২ বোতল বিদেশি মদ, ১২ লিটার দেশীয় মদ, ৭৭৮৭ বোতল ফেন্সিডিল, ৫৫০.৪ কেজি গাঁজা, ২৬.২৫৩ কেজি হেরোইন, ৬.০৫ কেজি কোকেন, ৬৭,৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১০,১৩৭ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ৯৭,৬৫৬ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ১,৫৫,৯০৯ প্যাকেট বিড়ি, ৩০ বোতল এলএসডি, ১,৪৭৬ পিস ভারতীয় ক্যাপসুল এবং ২,২৯৯ পিস ভারতীয় ইনজেকশন ধ্বংস করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার ৯৯৫ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের ধ্বংস কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক, বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বেসামরিক প্রশাসনের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300